ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বগুড়াসহ তিন ভেন্যুতে হবে নারী বিপিএল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১১:৩২ পিএম

বগুড়াসহ তিন ভেন্যুতে হবে নারী বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, আগামী ১০ জুলাই থেকে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি লিগের প্রথম আসর শুরু হবে। যা চলবে ২১ জুলাই পর্যন্ত।

নারী বিপিএল বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকা, এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে তিন দলের এই টুর্নামেন্টটি ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কর্ণধার এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের পর, জুলাই মাসে টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে চুক্তিবদ্ধ করা এবং পরিচালনা পরিকল্পনার জন্য দলগুলি বাড়তি সময় পায়।

সংশোধিত সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে জুনে নির্ধারিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা হয়েছে। যা বিপিএলের প্রথম আসরে ভালমানের বিদেশি খেলোয়াড় পাওয়া যায়।

প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো চট্টগ্রাম ও ঢাকাতেও অনুষ্ঠিত হবে। ২১ জুলাই ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল।

Link copied!