ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০০ পিএম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি

চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২৮ জন ক্রিকেটার। বাদ পড়েছে ‘এ’ প্লাস ক্যাটাগরি।

২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি। তবে এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। আগের বছর ছিল ২২ জন ক্রিকেটার। সেখান থেকে এবার বেড়ে হয়েছে ২৮।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই।

এ গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।

বি গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার—মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

সি গ্রেডে বেতন ৪ লাখ—সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

আর সর্বশেষ ডি গ্রেডে বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

 

Link copied!