প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৪:৩৮ পিএম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। এমন বৈরি পরিস্থিতির মধ্যে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা চালিয়েছে দেশটি। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আমাদের দল ও স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মানা হচ্ছে।’
ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। কারণ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমিরাতের আকাশপথ বন্ধ করা হয়েছে। যাদের মধ্যে আছেন কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ ও ইংল্যান্ডের সাদা বলের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো।
আপনার মতামত লিখুন :