ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দাবি ইসরায়েলি গণমাধ্যমের

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫৬ পিএম

যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দাবি ইসরায়েলি গণমাধ্যমের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।

 

এর আগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।

তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

Link copied!