ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারের দুই আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)।

আহতরা হলেন আমজাদ হোসেনের ছেলে হৃদয় (২৫), চাঁদ (১২) এবং একই গ্রামের নিলুফা (৩৬। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুরে শাহবাজপুর এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হন।পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Link copied!