দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। তার পক্ষে মর্যাদাপূর্ণ পদক ও সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা।
আইয়ুব বাচ্চু ছাড়াও এ বছর আরো ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়েছে। সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার একুশে পদক পেয়েছে। ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু এই পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে সম্মানিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :