অনেকের স্মার্ট অ্যান্ড্রয়েড ডিভাইসে ঠাসাঠাসি করে জায়গা করে নেয় বহু অ্যাপ। কাজে না এলেও অজ্ঞাতে তা ডাউনলোড হয়ে থেকে যায় স্টোরে। কিন্তু ফোনের ভালোর জন্য দ্রুত অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করাই শ্রেয়।
ফলে ফোনের যে প্রসেসর ও অপারেটিং সিস্টেম আছে, তা তুলনামূলক ভালো থাকবে এবং দ্রুত কাজ করতে শুরু করবে।
আবার অ্যাপ লাইট সংস্করণ ব্যবহার করা ভালো পদ্ধতি। সাধারণত বেশ কিছু অ্যাপের দুটি সংস্করণ থাকে। যার মধ্যে থাকে লাইট সংস্করণ, যা কম স্টোরেজ নেয়, আবার কম ক্যাশ মেমোরি তৈরি করে। বলতে গেলে ফেসবুকের লাইট সংস্করণ রয়েছে। যারা নিয়মিত ফেসবুকে থাকেন বা পোস্ট করেন, তারা লাইট সংস্করণ ব্যবহার করতে পারেন। ফলে ডিভাইসে চাপ কম পড়বে। অন্যদিকে অপারেটিং সিস্টেম ও ব্যাটারি ভালো কাজ করবে।
সফটওয়্যার আপডেট
যদি দৃশ্যমান হয় ডিভাইস স্লো হয়ে গেছে, তখন সেটিংস অপশনে গিয়ে অ্যাবাউট অপশন ট্যাপ করতে হবে। সেখানে ডিভাইসের সফটওয়্যার আপডেট পেন্ডিং হলেদ্রুত আপডেট করা
প্রয়োজন। সাধারণত পুরোনো সফটওয়্যারে ভুলত্রুটি শুধরে, মানোন্নত পারফরম্যান্সের জন্য নতুন আপডেট প্রকাশ করে গুগল।
ফ্যাক্টরি রিসেট
যদি কোনোভাবে ডিভাইসের পারফরম্যান্স আগের মতো না হয়, তাহলে সর্বশেষ পদ্ধতি হলো ফ্যাক্টরি রিসেট। এটি সাধারণত করা উচিত নয়। কারণ, এটি করলে ফোনের সব ডেটা মুছে যায়। তাই খুব বিপদে না পড়লে ফ্যাক্টরি রিসেট এড়িয়ে যাওয়া উচিত। এটি অপশন সেটিংসের মধ্যে পাওয়া যাবে। তবে এটি করার আগে জরুরি সব ডেটা অন্য ডিভাইসে ব্যাকআপ করে নিতে হবে।
আপনার মতামত লিখুন :