অবশেষে সাত বছরের সম্পর্ককে অবশেষে পরিনয়ে রূপ দিয়েছেন দক্ষিণ ভারতের প্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে দুই রজ্যের রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে রাজকীয় বিয়ের আসর।
উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি বিলাসবহুল হেরিটেজ হোটেলে আয়োজিত এই বিয়ের আয়োজন ছিল অত্যন্ত বিলাসবহুল। সেখানে এক রাত থাকার জন্য খরচ হয়েছিল ২০-৫০ হাজার রুপি, আর বিশেষ ভিলার খরচ প্রায় ৭০ হাজার রুপি। সাজসজ্জা, পোশাক, গহনাসহ বিভিন্ন অনুষ্ঠান ও প্রীতিভোজ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৫০ কোটি রুপি।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের অতিথিরা অংশ নিয়েছেন। আর আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে তাদের রিসেপশন। সেখানে উপস্থিত থাকার কথা অমিত শাহ, আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস ও বলিউডের খান-কাপুর, বচ্চন পরিবারসহ আরও নামি তারকাদের।
আপনার মতামত লিখুন :