ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:১৫ পিএম

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

কাতারের রাজধানী দোহা-তে মঙ্গলবার (৩ মার্চ) প্রচণ্ড বিস্ফোরণ ধরা পড়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও নিষ্ক্রিয় করেছে। বিস্ফোরণের শব্দে শহরের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছে।

এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতেও হামলার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালাতে পারে।

Link copied!