প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৪৪ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–কে টেলিফোন করেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। কুয়েত, বাহরাইন ও কাতার সরকার বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ আশা করছে, আর কোনো হতাহতের ঘটনা ঘটবে না। যারা সেখানে আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হলে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়—বাংলাদেশ এ অবস্থানেই অটল রয়েছে।
আপনার মতামত লিখুন :