প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:৪৯ পিএম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে চলতি বছরে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটনের এক–চতুর্থাংশ পর্যন্ত হারিয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) গবেষণা প্রতিষ্ঠান `ট্যুরিজম ইকোনমিক্স`-এর দেওয়া তথ্যানুযায়ী, সংঘাত চলতে থাকলে ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটকের আগমন ১১ থেকে ২৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এর আগে গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটি পূর্বাভাস দিয়েছিল, এ বছর অঞ্চলে পর্যটকের সংখ্যা ১৩ শতাংশ বাড়বে। কিন্তু চলমান সংঘাত সেই আশাবাদে বড় ধরনের পরিবর্তন এনেছে।
প্রতিষ্ঠানটির আশঙ্কা বাস্তব হলে, আগের প্রত্যাশার তুলনায় ২ কোটি ৩০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ পর্যন্ত আন্তর্জাতিক পর্যটক কম আসতে পারে।
এতে আর্থিক ক্ষতির পরিমাণও বড় হবে। পর্যটকদের ব্যয়ে ৩৪ বিলিয়ন থেকে ৫৬ বিলিয়ন ডলার পর্যন্ত লোকসান হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে আঞ্চলিক অর্থনীতি, বিমান চলাচল ও চিকিৎসা খাতেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে।
আপনার মতামত লিখুন :