ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইফতারে ক্লান্তি দূর করবে অ্যাভোকাডোর জুস

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:১৯ পিএম

ইফতারে ক্লান্তি দূর করবে অ্যাভোকাডোর জুস

অ্যাভোকাডো একটি পুষ্টিগুণসমৃদ্ধ ফল। এতে ২০ রকমের ভিটামিন ও খনিজ রয়েছে। এ ফলে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণও বেশি। একদিন ইফতারে উপকারী ফল অ্যাভোকাডোর জুস বানিয়ে নিন। সহজেই ক্লান্তি দূর হবে। সেইসঙ্গে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটবে। রেসিপি রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তার।

উপকরণ:

১। অ্যাভোকাডো ১টি
২। চিনি ৪ টেবিল চামচ
৩। গুঁড়া দুধ আধা কাপ
৪। মধু ১ টেবিল চামচ
৫। পানি দুই কাপ
৬। কিউই কুচি ১টি
৭। বিট লবণ আধা চা চামচ
৮। পুদিনা পাতা সাজানোর জন্য
৯। সামান্য লেবুর রস
১০। আইস কিউব প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি:

অ্যাভোকাডো ও কিউই খোসা ফেলে স্লাইস করে কেটে রাখুন।এবার ব্লেন্ডার জারে পানি অ্যাভোকাডো, চিনি, গুঁড়া দুধ, মধু, কিউই, বিট লবণ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর গ্লাসে ঢেলে পুদিনা পাতা, সামান্য লেবুর রস, আইস কিউব দিয়ে পরিবেশন করুন রিফ্রেশিং অ্যাভোকাডোর জুস ।

Link copied!