এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশ ৬ ক্রিকেটার। এই টুর্নামেন্টে এক মৌসুমে এত বাংলাদেশি ক্রিকেটার আগে দেখা যায়নি। তাই এবারের পিএসএলে বাড়তি নজর রাখবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে দল পান পেসার মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি।
এরপর গতিময় পেসার নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। লেগ স্পিনার রিশাদকে দলে ভেড়ায় নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিলামের পর শরীফুল ইসলামকে দলে নিয়েছে জালমি। আর টাইগার ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবশেষ দল পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি।
আগামী ২৬ মার্চ লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে এবারের পিএসএলের পর্দা উঠবে। অন্যদিকে ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারের কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
আপনার মতামত লিখুন :