প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:২৪ পিএম
রাজধানীজুড়ে বিভিন্ন পেট্রোল পাম্পেই সরবরাহজনিত কারণে সংকট ছিল জ্বালানি তেলের। এমন পরিস্থিতিতে পাম্পে ৩ হাজার ৫০০ লিটার অকটেন মজুত রেখেও বিক্রি করেনি মহাখালীর সোহাগ ফিলিং স্টেশন।
রোববার (৮ মার্চ) জ্বালানি সরবরাহ নিশ্চিতে বিভিন্ন পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জ্বালানি মন্ত্রণালয়। কোর্ট পরিচালনাকালে এমন তথ্য উঠে আসে।
মন্ত্রণালয় জানায়, মজুত করে রাখা পাম্পটিতে বিপিসির তথ্য বিবরণীও ঝোলানো ছিল না। পরে তেল পরিমাপ শেষে পাম্পটি চালু করা হয়।
সোহাগ ফিলিং স্টেশন ছাড়াও বিভিন্ন পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে মহাখালীর ক্লিন ফুয়েল, ইউরেকা ফিলিং স্টেশন, সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ, রয়েল ফিলিং স্টেশন, তশোফা ফিলিং স্টেশন। এদের মধ্যে ক্লিন ও ইউরেকাতে যথাযথ নিয়মের তেল সরবরাহ চালু রয়েছে। অন্যান্য পাম্পগুলোতে ড্রাই (খালি) রয়েছে।
উল্লেখ্য, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ থেকে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :