ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:২৫ পিএম

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন। ফাইল ছবি

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে তেলেগু ছবি সিনেমা কলকি ২৮৯৮ এডি সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) বিভাগে সম্মাননা অর্জন করেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এটিই তার ক্যারিয়ারের প্রথম সাউথ ফিল্মফেয়ার। তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা। ২০২৪ সালের ২৭ জুন মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী এক হাজার কোটির বেশি আয় করে বাণিজ্যিকভাবেও বড় সাফল্য পায়।

অন্যদিকে তেলেগু বিভাগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পুষ্পা টু: দ্য রুল। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জেতে। এতে সেরা অভিনেতার পুরস্কার পান আল্লু অর্জুন এবং সেরা পরিচালকের পুরস্কার জেতেন সুকুমার।

তামিল বিভাগে সর্বাধিক সাতটি পুরস্কার জিতে নেয় আমারন। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন শিভাকার্থিকেয়ন এবং সেরা অভিনেত্রী হয়েছেন সাই পল্লবী।

মালয়ালম বিভাগে ব্রাহ্মাগামে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মামুর্থি। এছাড়া প্রয়াত অভিনেতা ও নির্মাতা শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

Link copied!