ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪০ পিএম

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। ফাইল ছবি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাগিব রউফ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি রাজনৈতিক অঙ্গনে নিঃস্বার্থ ও দূরদর্শী নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন।

রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে উচ্চতর ডিগ্রি নিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠাকে তিনি তাঁর দায়িত্ব পালনের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Link copied!